← মূল পেজে ফিরে যান

আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ, কোণঠাসা মধ্যবিত্ত

রিপোর্টার: তারিকুল ইসলাম তারেক | প্রকাশিত: 17 Sep 2026, 09:36 AM | ক্যাটাগরি: অর্থনীতি ও ব্যবসা
News Image
মাসিক বেতন ৩৫ হাজার টাকা, বাসাভাড়া বাবদই চলে যায় ১৮ হাজার। এর সঙ্গে বিদ্যুৎ, গ্যাস ও পানির বিল যোগ করলে মাসের শুরুতেই বেতনের অর্ধেকের বেশি শেষ। এরপর এক সন্তানের পড়াশোনা, নিয়মিত ওষুধ ও কাঁচাবাজারের খরচ মেটাতে গিয়ে মাস না পেরোতেই পকেট শূন্য। আয়ের চেয়ে ব্যয় দ্বিগুণ হওয়ায় বাধ্য হয়ে ভবিষ্যতের জন্য জমানো ডিপিএস ভেঙে সংসার চালাতে হচ্ছে। মাঝে মাঝে স্বজনদের কাছ থেকে ধারদেনা করে চলছেন বলেও জানান রাজধানীর বেসরকারি চাকরিজীবী ইমরান জোবায়েদ শরিফ। জীবনযাত্রার লাগামহীন ব্যয় বাড়ায় ঢাকার লাখ লাখ মধ্যবিত্ত পরিবারের দিনযাপন এখন এমনই কঠিন হয়ে পড়েছে উল্লেখ করে শরিফ জানান, এই দুর্মূল্যের বাজারে সংসার চালানো অসম্ভব হয়ে পড়েছে। বাড়িভাড়া ও ইউটিলিটি বিল দেওয়ার পর যা থাকে, তা দিয়ে ভালো খাবার বা মাছ-মাংস কেনা বিলাসিতা। কম দামের সবজি কিনে কোনোমতে দিন পার করতে হয়। মায়ের ওষুধ আর সন্তানের পড়ালেখার খরচ মেটাতে গিয়ে নিজের অসুস্থতার চিকিৎসা করানোই হয় না।

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন