← মূল পেজে ফিরে যান

২০ বছরের এক স্টুডেন্ট একা হাতেই নোংরা মরা নদী পরিষ্কার করে দিল

রিপোর্টার: আরাফাত শিমান্ত | প্রকাশিত: 04 Sep 2026, 08:56 PM | ক্যাটাগরি: আন্তর্জাতিক
News Image
মধ্যপ্রদেশের ২০ বছর বয়সী বিএসসি ছাত্র বিট্টু তাবাহী (বিট্টু সিং রঘু বংশী) প্রমাণ করেছেন যে, সমাজ পরিবর্তনের জন্য বড় কোনো সংগঠনের প্রয়োজন হয় না, কেবল একটি দৃঢ় ইচ্ছাশক্তিই যথেষ্ট। বিয়াওরার বুক চিরে বয়ে যাওয়া আজনার নদীটি যখন প্লাস্টিক, আবর্জনা আর অপচনশীল বর্জ্যে মৃতপ্রায় হয়ে পড়েছিল, তখন কেউ এগিয়ে আসেনি। কিন্তু বিট্টু ঘরে বসে থাকতে পারেননি। ২০২৬ সালের ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে তিনি একাই নেমে পড়েন নদী বাঁচানোর লড়াইয়ে। শুরুতে বন্ধুরা পাশে থাকলেও কঠিন পরিশ্রমের কারণে অনেকেই সরে যান। কিন্তু বিট্টু দমে যাননি। নিজের জমানো প্রায় ৩০ হাজার টাকা খরচ করে ময়লা পরিষ্কারের সরঞ্জাম ও ডাস্টবিন কেনেন। টানা কয়েক মাস বিষাক্ত নোংরা পানিতে নেমে কাজ করায় তার হাত-পায়ে মারাত্মক চর্মরোগ দেখা দেয়, তবুও তিনি থামেননি। নদীঘাটগুলো থেকে একা হাতে কয়েক ট্রাক ময়লা সরিয়ে তিনি নদীটিকে ফিরিয়ে দিয়েছেন তার স্বাভাবিক রূপ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই অভাবনীয় কাজের 'বিফোর-আফটার' ভিডিও ভাইরাল হলে শিল্পপতি আনন্দ মাহিন্দ্রাসহ লাখো মানুষ তার প্রশংসা করেন। বিট্টুর এই নিঃস্বার্থ প্রচেষ্টা পরিবেশ রক্ষায় যুবসমাজের জন্য এক অনন্য অনুপ্রেরণা।

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন