← মূল পেজে ফিরে যান

জাপানের নীরব মহামারি: ৯০ লাখ পরিত্যক্ত বাড়ির পেছনের ভয়ঙ্কর সত্য

রিপোর্টার: আরাফাত শিমান্ত | প্রকাশিত: 01 Sep 2026, 11:11 AM | ক্যাটাগরি: আন্তর্জাতিক
News Image
উন্নত প্রযুক্তির দেশ জাপানের বুকেই আজ নীরবে গড়ে উঠেছে বিশাল এক ভুতুড়ে সাম্রাজ্য। জাপানি সরকারের পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রায় ৯০ লাখ বাড়ি সম্পূর্ণ ফাঁকা বা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। জাপানি ভাষায় এই পরিত্যক্ত বাড়িগুলোকে বলা হয় ‘আকিয়া’। বিশেষজ্ঞদের পূর্বাভাস অনুযায়ী, ২০৩৮ সালের মধ্যে জাপানের প্রায় ৩০ শতাংশ বাড়ি এমন পরিত্যক্ত বাড়িতে পরিণত হতে পারে। টোকিও বা ওসাকার মতো মেগাসিটির উপকণ্ঠ থেকে শুরু করে দুর্গম পাহাড়ি গ্রাম—সবখানেই ছড়িয়ে আছে এই আকিয়াগুলো। গ্রাম অঞ্চলের বাড়িগুলোতে মানুষ না থাকায় উইপোকা ও ছত্রাকের আক্রমণে কাঠামো নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, এত সুন্দর বাড়িগুলো কেন খালি পড়ে আছে? এর মূল কারণ জাপানের জনসংখ্যাগত সংকট। বিশ্বের অন্যতম প্রবীণ দেশ জাপানে জন্মহার তলানিতে ঠেকেছে এবং প্রতিবছর লাখ লাখ মানুষ কমে যাচ্ছে। এর পাশাপাশি রয়েছে কঠোর সম্পত্তিকর আইন। বাড়ি ভেঙে জমি খালি করলে ট্যাক্স ছয় গুণ বেড়ে যায়, ফলে মালিকরা বাড়িগুলো ওভাবেই ফেলে রাখেন। এছাড়া উত্তরাধিকার জটিলতা এবং কোনো বাড়িতে একাকী মৃত্যুর (কোদোকুশি) মতো ঘটনা ঘটলে সেই বাড়িতে কেউ আর বসবাস করতে চায় না। এই সংকট কাটাতে স্থানীয় সরকার মাত্র ৫০০ ডলারে বা বিনামূল্যে ‘আকিয়া ব্যাংক’-এর মাধ্যমে এসব বাড়ি দেওয়ার উদ্যোগ নিলেও এর সংস্কার খরচ বেশ ব্যয়বহুল। জাপানের এই আকিয়া সংকট কেবল একটি দেশের সমস্যা নয়, বরং গোটা বিশ্বের ভবিষ্যৎ জনসংখ্যার এক বড় সতর্কবার্তা। এ বিষয়ে আরও জানতে এবং নিয়মিত তথ্য পেতে সাবস্ক্রাইব করুন জাতীয় জার্নাল।

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন