← মূল পেজে ফিরে যান
রংপুরের চার খুনে নতুন প্রশ্ন—ডিবি হেফাজত থেকে খুঁড়িয়ে বের হলেন সিদ্ধার্থের ভাই!
রিপোর্টার: মেফতাহুর ইসলাম(মোরছালিন) |
প্রকাশিত: 30 Aug 2026, 11:24 PM |
ক্যাটাগরি: অপরাধ ও আদালত
রংপুরের চার খুনের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে নতুন নতুন প্রশ্ন।
সর্বশেষ আলোচনার কেন্দ্রে এখন গ্রেপ্তার সিদ্ধার্থ দাসের বড় ভাই পার্থ দাস।
শনিবার চার খুনের বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য পার্থ দাস ও তাঁর বাবা বিনয় দাসকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। কয়েক ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে তাঁদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
কিন্তু ডিবি কার্যালয় থেকে বের হওয়ার সময়ের একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে প্রশ্ন তুলেছে।
ভিডিওতে দেখা যায়, পার্থ দাস অন্যের কাঁধে ভর করে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছেন। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকের মধ্যে প্রশ্ন উঠেছে—ডিবি হেফাজতে কি তাঁকে মারধর করা হয়েছিল? এমনকি কেউ কেউ দাবি করছেন, তাঁর পা ভেঙে দেওয়া হয়েছে।
অন্যদিকে, তাঁর স্বজনদের পক্ষ থেকে ডিবির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। তবে এখন পর্যন্ত এমন কোনো নির্ভরযোগ্য মেডিকেল রিপোর্ট বা স্বাধীন প্রমাণ প্রকাশ্যে আসেনি, যা থেকে নিশ্চিতভাবে বলা যায়—ডিবি পার্থ দাসের পা ভেঙে দিয়েছে।
তাহলে প্রশ্ন থেকেই যাচ্ছে—ডিবি কার্যালয় থেকে বের হওয়ার সময় পার্থ দাসকে কেন এমন অবস্থায় দেখা গেল?
তিনি কি বাড়িতে আটক করার সময় আহত হয়েছিলেন, নাকি হেফাজতে অন্য কোনো ঘটনা ঘটেছিল?
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: