← মূল পেজে ফিরে যান

একটার পর একটা খুন, ১০ দিনে ৮ লাশ—রংপুরে আসলে কী ঘটছে?

রিপোর্টার: মেফতাহুর ইসলাম(মোরছালিন) | প্রকাশিত: 29 Aug 2026, 02:58 PM | ক্যাটাগরি: অপরাধ ও আদালত
News Image
একটার পর একটা লাশ… মাত্র ১০ দিনে রংপুরে ৮ জন নিহত! কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন—এগুলো কি শুধুই আলাদা আলাদা হত্যাকাণ্ড, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য? রংপুরে একের পর এক হত্যাকাণ্ডে এখন আতঙ্কিত সাধারণ মানুষ। আর সবার মনে একটাই প্রশ্ন—এতগুলো খুনের আসল কারণটা কী? পুলিশের দাবি, এসব হত্যাকাণ্ডের পেছনে মূলত স্বার্থের দ্বন্দ্ব কাজ করেছে। অর্থাৎ এখন পর্যন্ত সব খুনের পেছনে একই চক্র বা পরিকল্পিত কোনো যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে সবচেয়ে আলোচিত গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার হত্যার ঘটনায় গ্রেপ্তার দুই আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কিন্তু এখানেই প্রশ্নটা আরও বড় হয়ে যায়— মাত্র কয়েক দিনের ব্যবধানে রংপুরে এতগুলো হত্যাকাণ্ড কেন? এগুলো কি সত্যিই বিচ্ছিন্ন ঘটনা? নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো বড় সংকেত? আর যদি প্রতিটি হত্যার কারণ আলাদা হয়, তাহলে এত অল্প সময়ে হত্যাকাণ্ডের সংখ্যা এতটা বেড়ে গেল কেন? নাকি এই ঘটনাগুলোর আড়ালে এমন কোনো যোগসূত্র আছে, যা এখনো তদন্তের বাইরে? উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়। তদন্ত চলছে। আর রংপুরবাসী অপেক্ষা করছে—এই ধারাবাহিক হত্যাকাণ্ডের পেছনের আসল সত্যটা কবে সামনে আসবে?

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন