← মূল পেজে ফিরে যান
রাস্তায় আলু ফেলে বিক্ষোভ, রংপুরে হিমাগারে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ
রিপোর্টার: মো: ইশরাকুল ইসলাম |
প্রকাশিত: 28 Aug 2026, 04:57 PM |
ক্যাটাগরি: অর্থনীতি ও ব্যবসা
রংপুরে হিমাগারে আলু সংরক্ষণের বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগে রাস্তায় আলু ফেলে বিক্ষোভ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। বৃহস্পতিবার রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক সড়কে আলু ঢেলে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সড়কে যান চলাচল ব্যাহত হয়। আন্দোলনকারীদের অভিযোগ, হিমাগারে আলু সংরক্ষণের জন্য নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা নেওয়া হচ্ছে। এতে এমনিতেই লোকসানে থাকা কৃষকদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। তাদের দাবি, প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৫ টাকা ২০ পয়সার মধ্যে নির্ধারণ করতে হবে। পাশাপাশি হিমাগার মালিকদের অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। কৃষক ও ব্যবসায়ীরা জানান, উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় আলু চাষে এবারও তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বাজারে আলুর দাম কম থাকায় সংরক্ষণ করে পরে বিক্রির ওপর অনেকেই নির্ভর করছেন। কিন্তু বাড়তি হিমাগার ভাড়া তাদের সেই সুযোগও সংকুচিত করছে। দাবি দ্রুত বাস্তবায়ন না হলে রংপুর অঞ্চলের হিমাগারগুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন আন্দোলনকারীরা।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: