← মূল পেজে ফিরে যান

সন্তান জন্মে ৬৮ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেবে সিঙ্গাপুর সরকার!

রিপোর্টার: মো: ইশরাকুল ইসলাম | প্রকাশিত: 26 Aug 2026, 01:27 PM | ক্যাটাগরি: আন্তর্জাতিক
News Image
জন্মহার বাড়াতে পরিবারগুলোকে উৎসাহ দিতে বড় অঙ্কের আর্থিক সহায়তা ঘোষণা করেছে সিঙ্গাপুর সরকার। এই নতুন SG Child Support Package বাস্তবায়নে রয়েছে দেশটির মিনিস্ট্রি অব সোশ্যাল অ্যান্ড ফ্যামিলি ডেভেলপমেন্ট—MSF। নতুন প্যাকেজে একজন যোগ্য সিঙ্গাপুরিয়ান শিশুর জন্য বিভিন্ন সুবিধা মিলিয়ে সর্বোচ্চ ৬২ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার, বাংলাদেশি টাকায় প্রায় ৬৮ লাখ টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হবে। তবে পুরো টাকা একসঙ্গে দেওয়া হবে না। ২০২৭ সালের ১ এপ্রিল থেকে ধাপে ধাপে এই সুবিধা দেওয়া হবে। জন্মের পর শিশুকে দেওয়া হবে ১০ হাজার ডলারের Baby Gift। এরপর ১ থেকে ১৬ বছর বয়স পর্যন্ত প্রতি বছর ২ হাজার ডলার করে, মোট ৩২ হাজার ডলার Child Credits দেওয়া হবে। এছাড়া Child Development Account-এ ৫ হাজার ডলার সরকারি অনুদান এবং বাবা-মা টাকা জমা করলে আরও সর্বোচ্চ ৫ হাজার ডলার matching contribution পাওয়া যেতে পারে। শিশু ১৭ বছর বয়সে পৌঁছালে উচ্চশিক্ষার জন্য আরও ১০ হাজার ডলার দেওয়া হবে। তবে এই সুবিধা শুধু সিঙ্গাপুরের নাগরিক শিশুদের জন্য। বিদেশি কেউ সিঙ্গাপুরে গিয়ে সন্তান জন্ম দিলেই এই অর্থ পাবেন না।

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন