← মূল পেজে ফিরে যান
পাকিস্তানের হাসপাতালে আগুন, ১৪ নবজাতকের মৃত্যু
রিপোর্টার: মো: ইশরাকুল ইসলাম |
প্রকাশিত: 26 Aug 2026, 12:18 PM |
ক্যাটাগরি: আন্তর্জাতিক
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৪ নবজাতকের মৃত্যু হয়েছে।
২৬ আগস্ট ২০২৬, বুধবার ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস—PIMS হাসপাতালের মা ও শিশু স্বাস্থ্য বিভাগের নবজাতক ওয়ার্ডে আগুন লাগে।
হাসপাতাল কর্তৃপক্ষ ও সরকারি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, আগুন লাগার সময় ওয়ার্ডে ১৫ জন নবজাতক ছিল। তাদের মধ্যে একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
আগুন দ্রুত ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ক্ষতিগ্রস্ত ওয়ার্ডে উদ্ধার ও শীতলীকরণ কার্যক্রম চালানো হয়।
প্রাথমিকভাবে এয়ার কন্ডিশনিং ব্যবস্থার ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। তবে আগুনের সঠিক কারণ জানতে তদন্ত চলছে।
এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি ঘটনার দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: