← মূল পেজে ফিরে যান

বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত কেরুর মদ বিক্রিতে রেকর্ড, মুনাফা ছাড়াল ১৬৫ কোটি!

রিপোর্টার: মেফতাহুর ইসলাম(মোরছালিন) | প্রকাশিত: 26 Aug 2026, 06:13 AM | ক্যাটাগরি: অর্থনীতি ও ব্যবসা
News Image
বাংলাদেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত অ্যালকোহল বা মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি। আর এই প্রতিষ্ঠানটিই এবার করেছে তাদের ইতিহাসের সর্বোচ্চ মুনাফা। চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি ২০২৫–২৬ অর্থবছরে ১৬৫ কোটি ২৪ লাখ টাকার বেশি নিট মুনাফা করেছে। কিন্তু এখানেই রয়েছে আসল চমক। কারণ কেরুর চিনি উৎপাদন ইউনিটে হয়েছে প্রায় ৬০ কোটি ১৯ লাখ টাকা লোকসান। তাহলে প্রশ্নটা আরও বড়—চিনিতে লোকসান, অথচ পুরো প্রতিষ্ঠান এত টাকা লাভ করল কীভাবে? উত্তরটা পাওয়া যাচ্ছে কেরুর মদ ও অ্যালকোহল উৎপাদনের ব্যবসায়। হিসাব অনুযায়ী, প্রতিষ্ঠানটির ডিস্টিলারি ইউনিট থেকেই এসেছে প্রায় ২২৩ কোটি ৭৯ লাখ টাকা মুনাফা। অর্থাৎ, যে প্রতিষ্ঠানের একটি বড় অংশ চিনি উৎপাদনে লোকসান গুনছে, সেই একই প্রতিষ্ঠানের অ্যালকোহল ব্যবসা এনে দিচ্ছে শত শত কোটি টাকার মুনাফা। আর এই হিসাবই শেষ পর্যন্ত কেরুকে নিয়ে গেছে ১৬৫ কোটির বেশি নিট মুনাফার রেকর্ডে। প্রায় ৯০ বছরের ইতিহাসে এটিই কেরু অ্যান্ড কোম্পানির সর্বোচ্চ মুনাফা বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কেরু শুধু মদ উৎপাদন করে না। প্রতিষ্ঠানটির রয়েছে চিনি, কৃষি খামার, জৈব সারসহ আরও কয়েকটি ইউনিট। কিন্তু এবারের হিসাব একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে— চিনির ব্যবসায় যেখানে লোকসান, সেখানে কেরুর অ্যালকোহল ব্যবসাই হয়ে উঠেছে সবচেয়ে বড় আয়ের উৎস। তাহলে প্রশ্ন থাকছেই— বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত একটি মদ উৎপাদনকারী প্রতিষ্ঠান কীভাবে বছরে ২০০ কোটির বেশি মুনাফা করতে পারছে? আর সেই লাভের পরিমাণ কি ভবিষ্যতে আরও বাড়বে?

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন