← মূল পেজে ফিরে যান
বাংলাদেশ এশিয়ান গেমসের ক্রিকেট স্কোয়াড ঘোষণা, নেতৃত্বে লিটন দাস
রিপোর্টার: রাকিব হাসান |
প্রকাশিত: 03 Sep 2026, 11:46 AM |
ক্যাটাগরি: খেলাধুলা
২০২৬ এশিয়ান গেমসের পুরুষদের ক্রিকেটে অংশ নিতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ। দলের নেতৃত্ব দেবেন উইকেটকিপার-ব্যাটার লিটন দাস। আগামী ১৭ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ক্রিকেট প্রতিযোগিতাকে সামনে রেখে এই দল ঘোষণা করা হয়েছে।
দলে ফিরেছেন গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার, যার মধ্যে রয়েছেন নাজমুল হোসেন শান্ত ও হাসান মাহমুদ। এছাড়া অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমান, অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন এবং লেগ স্পিনার রিশাদ হোসেনও দলে জায়গা পেয়েছেন।
বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড:
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।
আগের এশিয়ান গেমসে বাংলাদেশ ক্রিকেট দল ব্রোঞ্জ পদক জিতেছিল। এবার আরও ভালো ফলের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান সরাসরি মূল পর্বের জন্য যোগ্যতা অর্জন করেছে।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: