← মূল পেজে ফিরে যান

ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করা মহিলাকে মারধর: ভাইরাল ভিডিওর আসল ঘটনা সামনে এলো

রিপোর্টার: আরাফাত শিমান্ত | প্রকাশিত: 31 Aug 2026, 10:58 AM | ক্যাটাগরি: ভাইরাল ও ট্রেন্ডিং
News Image
গত ২৯ আগস্ট ২০২৬ তারিখে রাজবাড়ী শহরের কাপড় বাজার এলাকায় জাকিয়া সুলতানা নামে এক নারী পোশাক ব্যবসায়ী প্রকাশ্য লাঞ্ছনার শিকার হন। জানা গেছে, তাঁর দোকানের একজন প্রাক্তন নারী কর্মী চাকরি ছেড়ে একই বাজারে আরেকটি প্রতিদ্বন্দ্বী দোকান খোলেন। এই বিষয়টিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাঁদের মধ্যে ব্যবসায়িক বিরোধ ও ব্যক্তিগত শত্রুতা চলে আসছিল। ঘটনার দিন বিষয়টি চরম আকার ধারণ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, ওই নারী ব্যবসায়ী তাঁর কিছু সমর্থক এবং মাইক নিয়ে বাজারে এসে প্রাক্তন কর্মীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে শুরু করেন। এতে বাজারের সাধারণ দোকানদার ও কর্মচারীরা ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে নিরাপদ হেফাজতে নিয়ে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাটির ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিভিন্ন নিউজ মিডিয়া সহ বিভিন্ন ফেসবুক পেজ দাবি করে যে—ভোক্তা অধিকার দপ্তরে অভিযোগ করায় ওই নারীকে বাজারের স্টাফরা মারধর করেছে। তবে স্থানীয় প্রশাসন ও পুলিশ নিশ্চিত করেছে যে, ঘটনাটি সম্পূর্ণ ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্বের ফল। এর সাথে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর বা কোনো আইনি অভিযোগের কোনো ধরনের সম্পর্ক নেই।

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন