← মূল পেজে ফিরে যান
ফেল করা এসএসসির শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে চায় সরকার: মাহদী আমিন
রিপোর্টার: জুনায়েদ আল হাবীব |
প্রকাশিত: 31 Aug 2026, 10:41 AM |
ক্যাটাগরি: জাতীয়
মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে না পেরে ঝরে পড়ার ঝুঁকিতে থাকা শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ নীতি প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন রবিবার (৩০ আগস্ট) রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান।
তিনি জানান, অতীতে অকৃতকার্য এসব শিক্ষার্থীকে নিয়ে কোনো পরিকল্পনা করা হয়নি। বর্তমান সরকার তাদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ও স্বল্পমেয়াদী ভোকেশনাল কোর্সের সাথে যুক্ত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চায়। প্রয়োজনে তাদের উদ্যোক্তা হওয়ার জন্যও আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এ সময় পরীক্ষার ফলাফল ও মূল্যায়নের স্বচ্ছতা প্রসঙ্গে ড. মাহদী আমিন বলেন, বিগত সরকারের আমলে কৃত্রিমভাবে জিপিএ-৫ বাড়িয়ে পরিসংখ্যান ভালো দেখানোর সংস্কৃতি ছিল, যা আত্মঘাতী। চলতি বছর কোনো কৃত্রিম নম্বর বা গ্রেস মার্কস দেওয়া হয়নি এবং শতভাগ নিরপেক্ষ মূল্যায়নের মাধ্যমেই প্রকৃত ফল প্রকাশিত হয়েছে। উল্লেখ্য, এ বছর ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২.২৫ শতাংশ।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: