← মূল পেজে ফিরে যান
নেপালের নদী ও লোকালয়ে দানবীয় মাছের মেলা
রিপোর্টার: আরাফাত শিমান্ত |
প্রকাশিত: 29 Aug 2026, 07:37 PM |
ক্যাটাগরি: ভাইরাল ও ট্রেন্ডিং
২০২৬ সালের আগস্টের শেষ সপ্তাহে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখোমুখি হয় হিমালয়ের দেশ নেপাল। নেপাল-তিব্বত সীমান্তে হঠাৎ হিমবাহ ধসের ফলে সৃষ্ট আকস্মিক বন্যা দেশের বিস্তীর্ণ এলাকা প্লাবিত করে। এই বিধ্বংসী বন্যার তাণ্ডবের মাঝেই সমাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসে এক অদ্ভুত ও অবিশ্বাস্য দৃশ্য—নেপালের বিভিন্ন পাহাড়ি নদী ও প্লাবিত লোকালয়ে আক্ষরিক অর্থেই নেমেছে 'মাছের বন্যা'।পানির প্রবল তোড়ে ভেসে এসেছে ২০ থেকে ৪০ কেজি ওজনের বিশালাকার সব মাছ।
আকস্মিক এই বন্যার কারণে নেপালের শত শত বাণিজ্যিক মাছের খামার ও পুকুর পুরোপুরি ধ্বংস হয়ে যায়। ফলে খামারে চাষ করা লাখ লাখ মাছ মূল নদীতে চলে আসে। একই সাথে কোশি ও নারায়ণী নদীর পানির স্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় নদীর গভীর তলদেশে থাকা বিরল প্রজাতির বড় বড় মাছও স্রোতের টানে উপরে উঠে আসে। পানি কিছুটা কমতেই নদীর পাড়ে ও কাদার মধ্যে আটকে পড়ে শত শত দানবাকৃতির মাছ।
ঘরবাড়ি হারানোর চরম দুঃখ ভুলে স্থানীয় বাসিন্দারা মেতে ওঠেন এই মাছ ধরার উৎসবে। জাল, বালতি বা খালি হাতেই বিশালাকার বাঘাআইড় ও রুই-কাতলা ধরার জন্য নদীপাড়ে মানুষের ঢল নামে। তবে উত্তাল নদীর এই বিপজ্জনক পরিস্থিতিতে জীবন ঝুঁকিতে ফেলে মাছ ধরার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশটির প্রশাসন। যেকোনো বড় দুর্ঘটনা এড়াতে নদীপাড়ের বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ধ্বংসলীলার মাঝে প্রকৃতির এই বিপুল মৎস্যভাণ্ডার যেন এক যুগপৎ আতঙ্ক ও বিস্ময়ের সৃষ্টি করেছে।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: