← মূল পেজে ফিরে যান
চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু
রিপোর্টার: মো: ইশরাকুল ইসলাম |
প্রকাশিত: 28 Aug 2026, 05:31 PM |
ক্যাটাগরি: জাতীয়
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামে মরা পাগলা নদীতে গোসল করতে নেমে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো—মো. মাসুদের দুই মেয়ে সুমাইয়া (১০) ও আরিবা (৮), নেমাজের দুই মেয়ে সুমি (১২) ও সুরাইয়া (৯) এবং শরিফুলের মেয়ে শরীফা (১২)।
স্থানীয়রা জানান, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ মানুষ মসজিদে ছিলেন। এ সময় শিশুরা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে পাঁচজনই পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করলে নদীতে ডুবে যাওয়ার বিষয়টি জানা যায়।
স্থানীয় লোকজন নদীতে নেমে তাদের উদ্ধারের চেষ্টা করেন। তবে পাঁচ শিশুকেই মৃত অবস্থায় উদ্ধার করা হয়। মর্মান্তিক এ ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি একরামুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: