← মূল পেজে ফিরে যান

এশিয়া কাপ মিশনে বাংলাদেশ নারী দল

রিপোর্টার: রাকিব হাসান | প্রকাশিত: 28 Aug 2026, 03:30 PM | ক্যাটাগরি: খেলাধুলা
News Image
আজ সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে নারী টি-টোয়েন্টি এশিয়া কাপ ২০২৬। বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। গ্রুপে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া। ‎ ‎নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে ১৫ সদস্যের দলটি টুর্নামেন্টে অংশ নিচ্ছে। সহ-অধিনায়ক নাহিদা আক্তার। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে। ‎ ‎গ্রুপ পর্বে শীর্ষ দুইয়ে থাকতে পারলেই সেমিফাইনালের টিকিট পাবে বাংলাদেশ। তাই শুরু থেকেই প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে টাইগ্রেসরা। ‎ ‎এবারের আসরে ইন্দোনেশিয়া প্রথমবারের মতো নারী এশিয়া কাপে খেলছে। বাংলাদেশের লক্ষ্য—গ্রুপ পর্ব পেরিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেওয়া।

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন