← মূল পেজে ফিরে যান
মোটরসাইকেলে দুই তরুণের মাঝে অচেতন তরুণী, ভাইরাল ছবি ঘিরে নানা প্রশ্ন
রিপোর্টার: মো: ইশরাকুল ইসলাম |
প্রকাশিত: 28 Aug 2026, 12:12 PM |
ক্যাটাগরি: ভাইরাল ও ট্রেন্ডিং
মধ্যরাতে মোটরসাইকেলে দুই তরুণের মাঝে এক তরুণীকে নিয়ে যাওয়ার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি উত্তরা-আব্দুল্লাহপুর থেকে টঙ্গী হাইওয়ে এলাকায় ঘটেছে
ছবিতে দেখা যায়, মোটরসাইকেলের মাঝখানে থাকা তরুণীর পা খালি এবং নিচের দিকে ঝুলে রয়েছে। পেছনে বসা এক তরুণ তাকে জাপটে ধরে আছেন। তরুণীকে অচেতন অবস্থায় মনে হওয়ায় ছবিটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে।
মধ্যরাতের এই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর অনেকেই তরুণীটির শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। দুই তরুণের সঙ্গে থাকা ওই তরুণীকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, কেন তাকে এভাবে মোটরসাইকেলে বসানো হয়েছিল এবং তার সঙ্গে থাকা দুই তরুণের পরিচয় কী—তা নিয়েও প্রশ্ন উঠেছে।
ঘটনাটি ছড়িয়ে পড়ার পর টঙ্গী ও আশপাশের এলাকায় বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: