← মূল পেজে ফিরে যান

বাউবির এসএসসি ফল প্রকাশ, পাস ৬৩.৭৪%

রিপোর্টার: রাকিব হাসান | প্রকাশিত: 27 Aug 2026, 10:33 PM | ক্যাটাগরি: শিক্ষা
News Image
‎বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এসএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে প্রকাশিত ফলে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৩ দশমিক ৭৪ শতাংশ। ‎ ‎এবার প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় মোট ৩০ হাজার ৮১৬ জন শিক্ষার্থী অংশ নেন। চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করেন ১২ হাজার ২৪ জন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭ হাজার ৬৬৪ জন। উত্তীর্ণদের মধ্যে ৪ হাজার ৭২৫ জন ছাত্র এবং ২ হাজার ৯৩৯ জন ছাত্রী। ‎ ‎ফল প্রকাশকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বলেন, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে মূলধারার শিক্ষার বাইরে থাকা মানুষের জন্য শিক্ষার দ্বিতীয় সুযোগ সৃষ্টি করে যাচ্ছে। ‎ ‎তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় নকলমুক্ত, সুষ্ঠু ও আধুনিক পরীক্ষা ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি পরীক্ষা ও ফলাফল প্রকাশের প্রক্রিয়াকে দ্রুততর ও প্রযুক্তিনির্ভর করতে কাজ করছে। ‎ ‎বিশ্ববিদ্যালয় জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর মাত্র ৪৯ কার্যদিবসে ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা বাউবির ফলাফল ওয়েবসাইটে ফল দেখতে পারবেন। ‎

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন