← মূল পেজে ফিরে যান
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ
রিপোর্টার: মো: ইশরাকুল ইসলাম |
প্রকাশিত: 26 Aug 2026, 10:34 AM |
ক্যাটাগরি: জাতীয়
ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক আজ ঢাকায় যাত্রাবিরতি করেছেন। বুধবার, ২৬ আগস্ট সিঙ্গাপুর থেকে ভুটানে ফেরার পথে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করেন।
এ সময় বিমানবন্দরে বাংলাদেশের রাষ্ট্রপতির সঙ্গে ভুটানের রাজার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। শিক্ষা, বাণিজ্য, পর্যটন ও যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও ভুটান সহযোগিতা করে আসছে।
সৌজন্য সাক্ষাৎ শেষে ভুটানের রাজা তার পরবর্তী গন্তব্যের উদ্দেশে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: