← মূল পেজে ফিরে যান
৯৫ কারখানা বন্ধ, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক—শিল্প খাতে বড় সংকেত?
রিপোর্টার: মো: ইশরাকুল ইসলাম |
প্রকাশিত: 25 Aug 2026, 08:46 AM |
ক্যাটাগরি: NATIONAL
এক-দুইটা নয়, গত কয়েক মাসে দেশের তিনটি বড় শিল্পাঞ্চলে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে ৯৫টি কারখানা। আর এর সরাসরি প্রভাব পড়েছে শ্রমিকদের ওপর—কাজ হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ জন!
সোমবার রাজধানীর ধানমন্ডিতে সিপিডির এক মিডিয়া সংলাপে দেশের অর্থনীতির ছয় মাসের চিত্র তুলে ধরেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
সিপিডির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া এবং নারায়ণগঞ্জ-নরসিংদী শিল্পাঞ্চলে এসব কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে।
শুধু কারখানা বন্ধই নয়, বেসরকারি খাতেও দেখা যাচ্ছে বিনিয়োগের গতি কমে যাওয়ার চিত্র। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। একই সময়ে মূলধনি যন্ত্রপাতির জন্য ঋণপত্র খোলার প্রবৃদ্ধিও নেতিবাচক হয়েছে এবং কমেছে নিট বিদেশি বিনিয়োগ।
দেবপ্রিয় ভট্টাচার্যের মতে, শিল্প খাতের এই পরিস্থিতি শঙ্কাজনক এবং দ্রুত বেসরকারি বিনিয়োগ ঘুরে দাঁড়ানোর স্পষ্ট ইঙ্গিত এখনো দেখা যাচ্ছে না।
এদিকে অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি হলেও ১৯টি গুরুত্বপূর্ণ সূচকে অবনতি হয়েছে বলে জানিয়েছে সিপিডি। মূল্যস্ফীতি, মাথাপিছু ঋণ ও রাজস্ব আদায় নিয়েও রয়েছে উদ্বেগ।
আর সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল নিয়েও সতর্ক করেছেন দেবপ্রিয়। তার ভাষায়, সিদ্ধান্ত যত দেরি হবে, পরিস্থিতি তত জটিল হতে পারে।
এখন বড় প্রশ্ন—বন্ধ কারখানা কি আবার চালু হবে? আর কর্মহীন হয়ে পড়া হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান কীভাবে ফিরবে? শিল্প ও বিনিয়োগ খাত ঘুরে দাঁড়াতে সরকার কী পদক্ষেপ নেয়, সেদিকেই এখন নজর সবার।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: