← মূল পেজে ফিরে যান

সরকারি চাকরিজীবীদের বেতন নিয়ে বড় সতর্কবার্তা, দেরি হলে জটিল হবে পরিস্থিতি

রিপোর্টার: মো: ইশরাকুল ইসলাম | প্রকাশিত: 24 Aug 2026, 09:39 PM | ক্যাটাগরি: NATIONAL
News Image
সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে বড় সতর্কবার্তা দিয়েছেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। ‎ ‎আজ সোমবার সিপিডির এক মিডিয়া সংলাপে তিনি বলেন, নতুন বেতন-ভাতার সিদ্ধান্ত নিতে যত দেরি হবে, পরিস্থিতি ততই জটিল হবে। তার মতে, গত ১০ বছরে সরকারি কর্মচারীদের বেতন বেড়েছে—এমন বাস্তবতা বিবেচনায় নিয়ে রাজনৈতিক ও নৈতিক দিক থেকে দ্রুত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। ‎ ‎দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সরকারের বেতন কাঠামো বাস্তবায়নে আর্থিক সক্ষমতা বড় চ্যালেঞ্জ। চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা থেকে প্রায় ১ লাখ ৪০ হাজার কোটি টাকা ঘাটতি হতে পারে বলেও তিনি উল্লেখ করেন। ‎ ‎তিনি আরও বলেন, শুরুতেই যদি ২০ থেকে ২৫ শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হতো, তাহলে পরিস্থিতি সামাল দেওয়া সহজ হতে পারত। এখন বিষয়টি ঝুলিয়ে রাখলে সরকারের অন্যান্য কাজেও এর প্রভাব পড়তে পারে। ‎ ‎এদিকে সিপিডির হিসাবে, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত দেশের তিন প্রধান শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এতে কাজ হারিয়েছেন প্রায় ৬২ হাজার মানুষ। ‎ ‎সব মিলিয়ে বেতন কাঠামো ও কর্মসংস্থান—দুই ক্ষেত্রেই দ্রুত সিদ্ধান্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে সিপিডি।

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন