← মূল পেজে ফিরে যান
ভাইরাল মিজান কারামুক্ত, এবার কী করবেন?
রিপোর্টার: মো: ইশরাকুল ইসলাম |
প্রকাশিত: 24 Aug 2026, 04:19 PM |
ক্যাটাগরি: NATIONAL
আটকের পর ১৫ দিনের কারাদণ্ড—অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন আলোচিত ‘ভাইরাল মিজান’। তবে বের হয়েই এমন এক দাবি করলেন, যা নিয়ে আবারও শুরু হয়েছে আলোচনা!
সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি পাওয়া ফুটপাতের খাবারের দোকানের মালিক মিজানুর রহমান ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড শেষে গত রোববার কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
কারামুক্তির পর নিজের দোকান নিয়ে সরাসরি দাবি জানিয়ে মিজান বলেন—ঢাকার ফুটপাতে যদি অন্য কোনো দোকান থাকতে পারে, তাহলে তার দোকানও থাকতে হবে। একই সঙ্গে যেভাবে তার হোটেলটি ভেঙে দেওয়া হয়েছে, সেটি আবার চালু করার জন্য জায়গা দেওয়ার দাবি জানান তিনি।
এর আগে ৯ আগস্ট আগারগাঁওয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযানের সময় কর্মকর্তাদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ানোর পর তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছিল।
মাত্র ১০০ টাকায় গরুর মাংস, ভাত, আলু ও ডাল দেওয়ার কারণে মিজানের দোকানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে।
এখন বড় প্রশ্ন—আবার কি চালু হবে ভাইরাল মিজানের সেই ১০০ টাকার মাংস-ভাতের দোকান? নাকি এখানেই শেষ হবে ‘গরিবের বুফে’র গল্প?
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: