← মূল পেজে ফিরে যান

প্রায় এক দশক পর ফিরছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’—তবে বদলে যাচ্ছে গল্প!

রিপোর্টার: মো: ইশরাকুল ইসলাম | প্রকাশিত: 24 Aug 2026, 01:28 PM | ক্যাটাগরি: NATIONAL
News Image
প্রায় এক দশক আগে যে সিনেমা নিয়ে দর্শকের মধ্যে তৈরি হয়েছিল তুমুল আগ্রহ, সেই ‘অপারেশন অগ্নিপথ’ এবার নতুন রূপে বড় পর্দায় ফেরার আলোচনায়। শাকিব খানের এই অ্যাকশন-থ্রিলার সিনেমার প্রথম ধাপের শুটিং হয়েছিল অস্ট্রেলিয়ায়। প্রকাশ পেয়েছিল টিজারও। কিন্তু নানা জটিলতায় মাঝপথে থেমে যায় নির্মাণকাজ। ‎ ‎দীর্ঘ বিরতির পর এবার প্রযোজক, পরিচালক ও শাকিব খান—তিন পক্ষই নতুন পরিকল্পনায় সিনেমাটি এগিয়ে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছেন। তবে পুরোনো গল্প হুবহু থাকছে না। বর্তমান সময়ের দর্শকের কথা মাথায় রেখে গল্পে পরিবর্তন ও নতুন উপাদান যোগ করা হবে। অভিনয়শিল্পীদের তালিকাতেও আসতে পারে পরিবর্তন। ‎ ‎সিনেমাটির মূল দৃশ্যধারণ আগামী বছর শুরু করার পরিকল্পনা রয়েছে। আর ২০২৭ সালের ঈদের বাইরে কোনো সুবিধাজনক সময়ে প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্য নির্মাতাদের। এখন প্রশ্ন একটাই—প্রায় দশ বছর পর নতুন গল্পে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’ দর্শকের পুরোনো সেই উত্তেজনা ফিরিয়ে আনতে পারবে তো?

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন