← মূল পেজে ফিরে যান

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির CV বিক্রির দাবি

রিপোর্টার: মেফতাহুর ইসলাম(মোরছালিন) | প্রকাশিত: 24 Aug 2026, 01:18 PM | ক্যাটাগরি: NATIONAL
News Image
চাকরি খুঁজতে গিয়ে অনলাইনে নিজের CV জমা দিয়েছেন—এমন লাখ লাখ বাংলাদেশির ব্যক্তিগত তথ্য এখন কি হ্যাকারদের হাতে? এমনই একটি দাবি ঘিরে তোলপাড় শুরু হয়েছে বাংলাদেশের চাকরির বাজারে। ডার্ক ওয়েবের একটি ফোরামে ‘ম্যাডারক্স’ নামে পরিচয় দেওয়া এক হ্যাকার দাবি করেছে, তাদের কাছে রয়েছে Bdjobs-এর প্রায় ৬০ লাখ বাংলাদেশি চাকরিপ্রার্থীর CV। সেখানে ‘BDJobs 6 Million CV for sale’ শিরোনামে এসব তথ্য বিক্রির বিজ্ঞাপনও দেওয়া হয়েছে। হ্যাকারদের দাবি অনুযায়ী, এসব CV-তে চাকরিপ্রার্থীদের নাম, মোবাইল নম্বর, ই-মেইল, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ও কর্মঅভিজ্ঞতাসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য রয়েছে। দাবির পক্ষে তারা কিছু CV-এর নমুনাও প্রকাশ করেছে। তবে এখানেই রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। Bdjobs-এর পক্ষ থেকে এই তথ্য ফাঁসের অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় তাদের নিরাপত্তাব্যবস্থা ও অ্যাক্সেস কন্ট্রোল রয়েছে। ফলে এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না—সত্যিই Bdjobs-এর সার্ভার থেকে ৬০ লাখ CV চুরি হয়েছে, নাকি অন্য কোনো উৎস থেকে সংগ্রহ করা তথ্যকে Bdjobs-এর নামে বিক্রির চেষ্টা চলছে। তবে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ব্যক্তিগত তথ্য সত্যিই ফাঁস হয়ে থাকলে চাকরিপ্রার্থীরা ভুয়া চাকরির অফার, ফিশিং লিংক, প্রতারণা কিংবা পরিচয় জালিয়াতির শিকার হতে পারেন। তাই আপনার CV-তে থাকা ব্যক্তিগত তথ্য ব্যবহার করে কেউ চাকরির নামে টাকা চাইলে বা সন্দেহজনক কোনো লিংকে ক্লিক করতে বললে—সতর্ক থাকুন।

সর্বশেষ প্রকাশিত খবর

এই ক্যাটাগরির অন্যান্য খবর

আমাদের ইউটিউব চ্যানেল

জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ:

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন