← মূল পেজে ফিরে যান
মিস ওয়ার্ল্ড ২০২৬ খেতাব জিতলেন কে?
রিপোর্টার: আরাফাত শিমান্ত |
প্রকাশিত: 05 Sep 2026, 11:40 PM |
ক্যাটাগরি: বিনোদন
ভিয়েতনামের নিয়া ট্রাং শহরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো বিশ্বসুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর। এবারের আসরে বিশ্বের ১১১টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে সেরা সুন্দরীর মুকুট মাথায় পরেছেন ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী জোহেইরি মোলা দোমিঙ্গেস। অন্যদিকে, প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছেন স্পেনের এলিসাবেথ রেইনেস এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া চেট্টি।
বিজয়ী জোহেইরি মোলা ব্যক্তিগত জীবনে একাধারে একজন শিক্ষক, সাংবাদিক, সমাজকর্মী ও মডেল। সুবিধাবঞ্চিত শিশু ও তরুণদের ইংরেজি শিক্ষা এবং আত্মবিশ্বাস বাড়াতে তিনি ‘ভয়েস অব টুমোরো’ নামের একটি সামাজিক উদ্যোগ পরিচালনা করছেন। ৭৫ বছরের পুরনো এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় বিভিন্ন ধাপ ও বিচারকদের কঠিন প্রশ্নের উত্তর দিয়ে তিনি সেরা হিসেবে নিজের যোগ্যতা প্রমাণ করেন। এবারের আসরে ফ্রেঞ্চ গায়ানা ও পাকিস্তানের মতো কিছু নতুন দেশের অংশগ্রহণ একে আরও বৈচিত্র্যময় করে তোলে।
প্রতিযোগিতার মূল পর্বে বাংলাদেশের প্রতিযোগী সামানজার সাঈদ ‘বিউটি উইথ আ পারপাস’ ক্যাটাগরিতে নিজ মহাদেশে সেরা ছয়ের মধ্যে জায়গা করে নিলেও শেষ পর্যন্ত সেরা চল্লিশের চূড়ান্ত তালিকায় জায়গা ধরে রাখতে পারেননি। বিশ্বজুড়ে সৌন্দর্য, মেধা ও সমাজসেবামূলক কাজের মূল্যায়নের মাধ্যমে অনুষ্ঠিত এই জমজমাট আয়োজনে ডমিনিকান রিপাবলিকের এই ঐতিহাসিক বিজয় আন্তর্জাতিক অঙ্গনে দারুণ প্রশংসিত হয়েছে।
এই ক্যাটাগরির অন্যান্য খবর
আমাদের ইউটিউব চ্যানেল
জাতীয় জার্নাল ইউটিউব চ্যানেলের সর্বশেষ ভিডিওসমূহ: